Monday, May 11, 2015

টেস্ট ক্রিকেটে গত ১৪ বছরে বাংলাদেশের প্রাপ্ত সর্বোচ্চ রেটিং পয়েন্ট - নিজেদের সর্বোচ্চ উচ্চতায় বাংলাদেশ


বিশ্বকাপের পর থেকেই বাংলাদেশ দল এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে। পাকিস্তানকে ওয়ানডে সিরিজ হারানোর পর বাংলাদেশ র‍্যাঙ্কিংয়ে উঠে আসে ৮ নম্বরে। এবার কিছু সুখবর মিলল টেস্ট র‍্যাঙ্কিংয়েও। পাকিস্তানের সঙ্গে প্রথম টেস্ট ড্র করে ১-০তে সিরিজ হারার পরও বাংলাদেশের রেটিং পয়েন্ট ৩২ থেকে বেড়ে হয়েছে ৩৩। আর আজ আইসিসির টেস্ট দল র‍্যাঙ্কিং বার্ষিক হালনাগাদ করার ফলে ৬ রেটিং পয়েন্ট বেড়ে ৩৯ হয়েছে। টেস্ট ক্রিকেটে গত ১৪ বছরে এটাই বাংলাদেশের প্রাপ্ত সর্বোচ্চ রেটিং পয়েন্ট। বাংলাদেশ থেকে শেষ পর্যন্ত টেস্ট সিরিজ জিতে গেলেও বড় দুঃসংবাদ শুনতে হয়েছে পাকিস্তানকে। তিন নম্বর থেকে ধপাস করে একেবারে ছয়ে নেমে গেছে মিসবাহ-উল-হকের দল। র‍্যাঙ্কিং পদ্ধতির নিয়ম অনুযায়ী, রেটিং হিসাব করা হয় বিগত তিন থেকে চার বছরের ম্যাচের ফলাফলের ওপর। প্রত্যেক বছরের মে মাসের শুরুতে বিগত চার বছরের সবচেয়ে পুরাতন বছরের ফলাফল বাদ দেওয়া হয়। এভাবে নতুন করে আবার মাস যোগ হতে থাকে। ১২ মাস পর আগামী বছরের মে মাসে আবার র‍্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদ হবে এবং চার বছরের মধ্যে সবচেয়ে পুরাতন বছরের ফলাফল বাদ যাবে। এই প্রক্রিয়াকে ‘ডাটা আপডেটিং’ বলে। এর ফলে কোনো ম্যাচ না খেলার ফলেও দলগুলোর র‍্যাঙ্কিংয়ে বড় ধরনের পরিবর্তন দেখা যেতে পারে। ২০১২ সালের আগ পর্যন্ত র‍্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদ হতো প্রতি বছরের আগস্ট মাসে। এরপর থেকে প্রতি বছরের মে মাসেই করা হচ্ছ। বার্ষিক হালনাগাদের ফলে নতুন র‍্যাঙ্কিং থেকে বাদ পড়েছে আগস্ট ২০১১ থেকে আগস্ট ২০১২ পর্যন্ত ম্যাচগুলো। ওই এক বছরে বাংলাদেশ ৩টি সিরিজে ৫টি ম্যাচ খেলে একটি ড্র করেছিল, হার বাকি চারটিতেই। এমনকি টেস্ট ক্রিকেটে জিম্বাবুয়ের ফিরে আসা ম্যাচেও হেরেছিল বাংলাদেশ। যার ফলে ওই ম্যাচগুলোতে বাংলাদেশ খুবই কম পয়েন্ট পেয়েছিল। বার্ষিক হালনাগাদের ফলে ওই বাজে পারফরমেন্সের ম্যাচগুলো বাদ যাওয়ায় সুবিধা হয়েছে বাংলাদেশের। সাম্প্রতিক সময়ে বিভিন্ন বড় দলের সঙ্গে টেস্ট ম্যাচ ড্র এবং জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার ফলে বাংলাদেশের রেটিং ওপরের দিকে গিয়েছে। র‍্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদ হলেও অবস্থানগত পরিবর্তন অবশ্য বাংলাদেশের হয়নি। তারা আছে নয় নম্বরেই। এক নম্বর অবস্থান ধরে রেখেছে দক্ষিণ আফ্রিকা। তবে তাদের রেটিং পয়েন্ট বেড়ে ১২৪ থেকে ১৩০ হয়েছে। র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে নিউজিল্যান্ড এবং ভারতের। অবনতি হয়েছে ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কার। আর আগের অবস্থানেই আছে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ ও জিম্বাবুয়ে। বাংলাদেশের পাশাপাশি রেটিং পয়েন্ট বেড়েছে দক্ষিণ আফ্রিকা, ভারত ও ওয়েস্ট ইন্ডিজের। কমেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান ও জিম্বাবুয়ের। ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের আটে উঠে আসা, সাতে উঠে যাওয়ার হাতছানি। ওয়ানডেতে উন্নতির ছাপটা স্পষ্টই। আক্ষেপ ছিল টেস্ট নিয়ে। গত ১৪ বছরে টেস্ট র‍্যাঙ্কিংয়ে সেরা রেটিং পয়েন্ট পাওয়াটা আশাবাদীই করছে। ধীরে হলেও ক্রিকেটের সবচেয়ে মর্যাদার খেলাটাতেও আছে উন্নতির লক্ষণ। সেটা আরও ধারাবাহিক করাই এখন বিসিবির দায়িত্ব। 

পজিশন - দল - রেটিং - ব্যবধান 

১. দক্ষিণ আফ্রিকা - ১৩০ - আগের অবস্থানেই আছে,রেটিং ৬ বেড়েছে

 ২. অস্ট্রেলিয়া - ১০৮ - আগের অবস্থানেই আছে, রেটিং ১০ কমেছে 

৩. নিউজিল্যান্ড - ৯৯ - দুই ধাপ ওপরে উঠেছে, রেটিং পরিবর্তন হয়নি 

৪. ভারত - ৯৯ - তিন ধাপ ওপরে উঠেছে, রেটিং ৪ বেড়েছে

 ৫. ইংল্যান্ড - ৯৭ - এক ধাপ নিচে নেমেছে, রেটিং ৫ কমেছে

 ৬. পাকিস্তান - ৯৭ - তিন ধাপ নিচে নেমেছে, রেটিং ৫ কমেছে 

৭. শ্রীলঙ্কা - ৯৬ - এক ধাপ নিচে নেমেছে, রেটিং পরিবর্তন হয়নি

 ৮. ওয়েস্ট ইন্ডিজ - ৮৪ - আগের অবস্থানেই আছে, রেটিং ৫ বেড়েছে 

৯. বাংলাদেশ - ৩৯ - আগের অবস্থানেই আছে, রেটিং ৬ বেড়েছে

 ১০. জিম্বাবুয়ে - ৫ - আগের অবস্থানেই আছে, রেটিং ১৩ কমেছে

=>
=>

এক জায়গায় সব বাংলাদেশী খবরের কাগজ বাংলাদেশ ও ভারত থেকে প্রায় সব বাংলা সংবাদপত্র, ইংরেজি সংবাদপত্র, বাংলা ম্যাগাজিন, বাংলা এবং বাংলা সংবাদ সাইট....

.All Bangla Newspaper List -All is One Site


এসএসসির ফল প্রকাশ ৩০ মে


এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ৩০ মে প্রকাশিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।


 সোমবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, ‘৩০ মে শনিবার সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সার-সংক্ষেপ তুলে ধরা হবে। 


এরপর দুপুর ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। এরপরই ইন্টারনেট ও মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে।’


 গত ২ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু হরতালের কারণে তা শুরু হয় ৬ ফেব্রুয়ারি। হরতালে সবগুলো (১৬ দিন) এসএসসি ও সমমানের পরীক্ষা পেছানো হয়। 


শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনে এ পরীক্ষাগুলো নেওয়া হয়েছে। ৩০ মার্চ পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলে তা শেষ হয় ৩ এপ্রিল। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এবার এ পরীক্ষায় মোট শিক্ষার্থী ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন।

=>
=>

এক জায়গায় সব বাংলাদেশী খবরের কাগজ বাংলাদেশ ও ভারত থেকে প্রায় সব বাংলা সংবাদপত্র, ইংরেজি সংবাদপত্র, বাংলা ম্যাগাজিন, বাংলা এবং বাংলা সংবাদ সাইট....

.All Bangla Newspaper List -All is One Site


সৌদিতে হুতি বিদ্রোহীদের হামলায় দুই বাংলাদেশী নিহত

সৌদি আরবে হুতি বিদ্রোহীদের মর্টারশেল হামলায় দুই বাংলাদেশী নিহত হয়েছেন। সোমবার বিকেলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। 


নিহতরা হলেন- কুমিল্লার মিজান এবং বরগুনার আব্দুল জলিল। তারা সৌদি আরবের নাজরানে বসবাস করতেন বলে জানা গেছে। 


পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত ৫ ও ৬ মে সৌদি আরবের নাজরান এলাকায় কর্মরত অবস্থায় মর্টারশেলের আঘাতে তারা নিহত হন। নাজরান এলাকাটি সৌদি আরবের দক্ষিণ প্রদেশে অবস্থিত।


 যা দেশটির জেদ্দা থেকে ৬৫০ কিলোমিটার এবং প্রতিবেশী রাষ্ট্র ইয়েমেনের সীমান্ত থেকে ৫০ কিলোমিটার দূরে অবস্থিত। 


নিহত মিজান কুমিল্লা জেলার বড়ুরা থানার বাতশার গ্রামের মফিজের ছেলে এবং আব্দুল জলিল বরগুনা জেলার পাথরঘাটা থানার লেমুয়া গ্রামের আব্দুল আজিজের ছেলে। 


পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, এরই মধ্যে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ মিশনের সংশ্লিষ্ট কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে যথাযথ ব্যবস্থা নিয়েছেন।


 নিহতদের মরদেহ নাজরানের কিং খালেদ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে বাংলাদেশ মিশন।


 এছাড়া নিহতরা যে প্রতিষ্ঠানে কাজ করতেন তাদের সঙ্গে যোগাযোগ করে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়েছে। কয়েক দিনের মধ্যেই নিহতদের মরদেহ বাংলাদেশে পাঠানো হবে।

=>
=>

এক জায়গায় সব বাংলাদেশী খবরের কাগজ বাংলাদেশ ও ভারত থেকে প্রায় সব বাংলা সংবাদপত্র, ইংরেজি সংবাদপত্র, বাংলা ম্যাগাজিন, বাংলা এবং বাংলা সংবাদ সাইট....

.All Bangla Newspaper List -All is One Site


আমির খানের নতুন চমক

যতই দিন যাচ্ছে বলিউড সিনেমা ‘দিল ধাড়কানে দো’র প্রতি দর্শক আগ্রহ বেড়ে চলেছে। এর মধ্যে সম্প্রতি উঠে এসেছে সুপারস্টার আমির খানের নাম। 

মিস্টার পারফেক্টশনিস্টকে নাকি একটি বিশেষ চরিত্রে দেখা যাবে এ চলচ্চিত্রে! ইন্ডিয়া টুডে জানায়,

 বেশ ‍কিছুদিন ধরে শোনা যাচ্ছে তারকাবহুল এ চলচ্চিত্রে আমির খান ছোট একটি চরিত্রে অভিনয় করবেন।

 কিন্তু নির্মাতা পক্ষ এ নিয়ে গোপনীয়তা বজায় রেখেছেন। তবে গুজব উঠেছে ‘পিকে’ তারকাকে একটি বিশেষ গানে দেখা যাবে।

 পরিচালক জয়া আখতার আমির খানের ঘনিষ্ট বন্ধু। ফলে গুজবটি সত্য হওয়ার সম্ভাবনাই বেশি।

কারণ আমিরকে এর আগে জয়া ভাই ফারহান আখতারের পরিচালনায় ও প্রযোজনায় অভিনয় করতে দেখা গেছে। এমনকি ফারহান অভিনীত ‘লাক বাই চান্স’ চলচ্চিত্রে অতিথি চরিত্রে আমির অভিনয় করেছেন।

 ‘দিল ধাড়কানে দো’ চলচ্চিত্রের মাধ্যমে চার বছর পর পরিচালনায় ফিরছেন জয়া। তার সর্বশেষ সিনেমা ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ বেশ প্রশংসিত হয়।

 নতুন মুভিতে অভিনয় করছেন অনীল কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া, ফারহান আখতার, রণবীর সিং, আনুশকা শর্মা, রাহুল বোস ও শেফালী শাহ। ‘দিল ধাড়কানে দো’ মুভি পাবে ৫ জুন। 

=>
=>

এক জায়গায় সব বাংলাদেশী খবরের কাগজ বাংলাদেশ ও ভারত থেকে প্রায় সব বাংলা সংবাদপত্র, ইংরেজি সংবাদপত্র, বাংলা ম্যাগাজিন, বাংলা এবং বাংলা সংবাদ সাইট.............

AllBangla Newspaper List - All is One Site 


‘গঙ্গাজল ২’ ফার্স্টলুকে আইপিএস অফিসার প্রিয়াঙ্কা

প্রকাশ হল ‘গঙ্গাজল ২’ সিনেমার ফার্স্টলুক। এতে আইপিএস অফিসারের ভূমিকায় দেখা গেছে প্রিয়াঙ্কা চোপড়াকে।


 চলচ্চিত্রটি পরিচালনা করেছেন প্রকাশ ঝা।‘গঙ্গাজল ২’ সিনেমায় একজন সাহসী আইপিএস অফিসারের চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে। 


তার চরিত্রটির নাম আভা মাথুর। প্রকাশের পরিচালনায় ২০০৩ সালে মুক্তি পায় ‘গঙ্গাজল’। 


অজয় দেবগন ও গ্রেসি সিং অভিনীত এ্যাকশন চলচ্চিত্রটি ব্যবসাসফল হয়।নতুন সিক্যুয়ালের সবচেয়ে বড় চমক হলো প্রধান ভিলেনের ভূমিকায় অভিনয় করছেন পরিচালক স্বয়ং।


‘গঙ্গাজল ২’ চলতি বছরই মুক্তি পাবে।প্রশংসিত বায়োপিক ‘মেরিকম’ এর পর এখনো পর্যন্ত প্রিয়াঙ্কার নতুন কোনো মুভি মুক্তি পায়নি।


 ‘গঙ্গাজল’ ছাড়াও মুক্তির মিছিলে রয়েছে ‘দিল ধাড়কানে দো’ ও ‘বাজিরাও মাস্তানি’। সব চলচ্চিত্রে ভিন্ন ভিন্ন চরিত্র নিয়ে হাজির হচ্ছেন পিগি চপস।


 বলা যায়, ২০১৫ সালে সমালোচক প্রশংসিত এ অভিনেত্রীর ভালই কাটবে।

=>
=>
=>

এক জায়গায় সব বাংলাদেশী খবরের কাগজ বাংলাদেশ ও ভারত থেকে প্রায় সব বাংলা সংবাদপত্র, ইংরেজি সংবাদপত্র, বাংলা ম্যাগাজিন, বাংলা এবং বাংলা সংবাদ সাইট.....AllBangla Newspaper List - All is One Site